আজ অধ্যায় ৩ থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হলো
১৪। আল্লাহ কখন মানুষের প্রতি দয়া দেখান ?
ক.মানুষ যখন মানুষের প্রতি দয়া দেখায়
খ. মানুষ যখন আল্লাহর প্রতি দয়া দেখায়
গ. মানুষ যখন অসহায়ের প্রতি দয়া দেখায়
ঘ. মানুষ যখন খারাপ মানুষের প্রতি দয়া দেখায়
সঠিক উত্তর: ক.মানুষ যখন মানুষের প্রতি দয়া দেখায়।
১৫। কীভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি ?
ক. তার নাফারমানি করে
খ. তার সাথে শরিক করে
গ.অসহায় মানুষের সেবা করে
ঘ. তার হুকুম অবজ্ঞা করে
সঠিক উত্তর: গ.অসহায় মানুষের সেবা করে ।
১৬। সৃষ্টির সেবার মধ্যে অন্তর্ভূক্ত -
ক.সকল মানুষ খ. সকল জীবজন্তু
গ. সকল পশুপাখি ঘ. সবকটি
সঠিক উত্তর: ঘ. সবকটি।
১৭। মনে করো মেধা স্কুলে যাবার সময় ক্ষুধার্ত একটি বিড়ালকে দেখতে পেয়ে তার ব্যাগ থেকে কিছু খাবার বের করে বিড়ালটাকে খেতে দিল তার এ কাজটি কী হিসেবে গণ্য হবে ?
ক. জীবে দয়া খ. বাজে কাজ গ. সামান্য কাজ
ঘ. এ কারণে সে কোনো পুরস্কার পাবে না
সঠিক উত্তর: ক. জীবে দয়া।
১৮। কে সৃষ্টির সেবার মূর্তপ্রতীক ?
ক.হযরত আদম (আ) খ. হযরত নুহ (আ)
গ. মাদার তেরেসা ঘ. হযরত মুহাম্মদ(স)
সঠিক উত্তর: ঘ. হযরত মুহাম্মদ(স)।
১৯। আমাদের কাদের প্রতি সদয় হতে হবে ?
ক. মানবজাতির প্রতি খ. আল্লাহর সকল সৃষ্টির প্রতি গ. প্রতিবেশীর প্রতি ঘ. নিকট আত্মীয়র প্রতি
সঠিক উত্তর: খ. আল্লাহর সকল সৃষ্টির প্রতি।
২০। মহানবি (স) এর জন্মস্থান কোথায় ?
ক. মদিনায় খ. আরবে গ. মক্কায় ঘ. তায়েফে
সঠিক উত্তর: গ. মক্কায়।
২১। মহানবি (স) মক্কা থেকে কোথায় হিজরত করেন ?
ক. মদিনায় খ. তায়েফে গ. রোমে ঘ. ফিলিস্তিনে
সঠিক উত্তর: ক. মদিনায়।
