২০১৪ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি ও বাংলা দ্বিতীয়পত্রের প্রস্তুতি

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ১৯:২৭
মো: জসিম উদ্দীন বিশ্বাস প্রভাষক, ইংরেজি বিভাগ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। তোমরা জান এস. এস. সি. পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে APPROPRIATE PREPOSITION থেকে ৫ নম্বরের প্রশ্ন থাকে যা নিজের জানা না থাকলে শুধু ধারণার উপর ভিত্তি করে উত্তর প্রদান করলে ভুল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু একটু যত্ন করে নিজেকে প্রস্তত করতে পারলে খুব সহজেই পূর্ণ নম্বর পাওয়া যায়। তাই তোমাদের জন্য আজ APPROPRIATE PREPOSITION প্রকাশ করা হলো। গতকালের পর Appeal against (কোন কিছুর বিরুদ্ধে আবেদন করা)—Tahzid Tasnif Rihat appealed to the Supreme Court against the judge ment. Appeal for (কোন কিছুর জন্য আবেদন করা )— I appealed to him for help. Appeal to ( কারো কাছে আবেদন করা )— I appealed to him. Appear before (হাজির হওয়া)—The crimi nal appeared before the court. Appear in (প্রকাশিত হওয়া)—The news appeared in the Ittefaq. Appear to (প্রতীয়মান হওয়া)—It appears to me that he is an innocent person. Appetite for (ক্ষুধা)—I have no appetite for food. Apply for (কোন কিছুর জন্য আবেদন করা)— I applied to the principal for medical leave. Apply to a person (কারো কাছে আবেদন করা/প্রযোজ্য হওয়া)— I applied to the principal for medical leave. Appoint to (নিয়োগ করা)—The principal appointed me to the post. Appropriate to (উপযুক্ত)—His remark was appropriate to the occasion. Apt in/at (দক্ষ)—He is apt in English. Ashamed of (লজ্জিত)—I am ashamed of his conduct. Ask about/after (কারও সম্পর্কে কোন কিছু জিজ্ঞাসা করা)—I asked about/after you. Ask of/for (কারো কাছে কোন কিছু চাওয়া)— I asked for a boy to chop wood. Aspire after (আকাঙক্ষা করা) —Never aspire after wealth. Assured of (নিশ্চিত করা)—I assured him of my help. Atone for (প্রায়শ্চিত করা) — We have many sins to atone for. Attend at (গমন করা)—He does not attend at his office timely. Attend on (সেবা করা)—A nurse attends on patients. Attend to (মনযোগ দেওয়া)—Students should attend to their lesson. Attention to (মনোযোগ)— Pay attention to what I say. Attentive to (মনযোগী)—Students should be attentive to their lesson. Authority for (প্রমাণ ) —The police did not find any authority for the murder. Authority on (কিছুতে বিশেষজ্ঞ)—Doctor Shahidulla had authority on Bengali language. Authority over (কর্তৃত্ব)—The father has no authority over his sons. Avenge/revenge on, for (প্রতিশোধ গ্রহণ করা ) [ on + someone] [for + some thing]She revenged on the man for her father’s death. Aversion to (ঘৃণা)—I have a serious aversion to smoking. Aware/beware of (অবগত) — I will be aware/beware of my position. বাংলা দ্বিতীয়পত্র মোস্তাফিজুর রহমান লিটন সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ১। ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কীভাবে ? ক) স্থান, কাল ও পাত্রভেদে খ) আঞ্চলিকতার কারণে  দেশ, কাল ও পরিবেশ ভেদে ঘ) দেশ ও কাল ভেদে ২। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত ? ক) আড়াই হাজারের উপরে  সাড়ে তিন হাজারের উপর গ) তিন হাজারের উপর ঘ) চার হাজারের উপর ৩। পরের ই-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে ? ক)স্বর-সংগতি খ) সমীভবন অসমীভবন ঘ) অপিনিহিতি ৪। ‘রিক্সা’ কোন ভাষা থেকে আগত শব্দ ?  জাপানি খ) গুজরাটি গ) তুর্কি ঘ) বাংলা ৫। বিভক্তিহী নাম শব্দকে কী বলে ? ক)সাধিত শব্দ প্রাতিপদিক গ) প্রকৃতি ঘ) কর্মবচনীয় ৬। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে ? ক) দুইটি খ) তিনটি  চারটি ঘ) পাঁচটি ৭। ণত্ব ও ষত্ব-বিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?  ধ্বনিতত্ত্ব খ) শব্দতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) অর্থতত্ত্ব ৮। ধ্বনি উত্পাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ হল— ক) জিহ্বা ও ওষ্ঠ খ) দন্ত ও ওষ্ঠ  জিহ্বা ও কণ্ঠ ঘ) জিহ্বা ও তালু ৯। কোনটি স্বরসন্ধির উদাহরণ ? ক) উদ্ধার খ) পরিচ্ছদ  অতীত ঘ) পুরস্কার ১০। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ ? ক) মেধাবিনী খ) মানবী গ) সারী  গরিয়সী ১১। দ্বিরুক্তি গঠনে আদি স্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে ? ক) মারামারি খ) ছটফট  চুপচাপ ঘ) ঘেউঘেউ ১২। কোন কোন পদে বচন ভেদ হয় ? ক)বিশেষণ ও সর্বনাম পদে খ) বিশেষণ ও ক্রিয়াপদে গ) সর্বনাম ও অব্যয় পদে  বিশেষ্য ও সর্বনাম পদে ১৩। অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে ?  গোটা দুই কমলা আছে খ) দু’খানা কম্বল দরকার গ) সবটুকু ওষুধই খেয়ে ফেল ঘ) সেইটিই ছিল আমার প্রিয় কলম ১৪। কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ ? ক) মনমাঝি খ) মূখচন্দ্র গ)মহানবি  অরুণরাঙা ১৫। ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব ? ক) মিলনার্থক  সমার্থক গ) বিপরীতার্থক ঘ) বিরোধার্থক ১৬। ‘নিম’ কোন ভাষার উপসর্গ ? ক) আরবি খ) হিন্দি  ফারসি ঘ) উর্দু ১৭।‘হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?— এ বাক্যে ‘হের’ কোন ধাতু ? ক) সাধিত ধাতু খ)মৌলিক ধাতু  অজ্ঞাত মূল ধাতু ঘ) বিদেশাগত ধাতু ১৮। কোনটি নাম ধাতু ? ক) খা  ঘুম গ) কর্ ঘ) ছাড় ১৯। ‘শ্রবণ’ এর প্রকৃতি-প্রত্যয় কোনটি ? ক) শ্যী + অনখ) শ্রবণ + অ শ্রু + অনটঘ) শ্রব + অন ২০। বৃহদার্থে ‘আ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি ? ক) ডিঙা খ) বাঘা গ) হাতা ঘ) জলা ২১। যে সকল শব্দের বুত্পত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাকে কী বলে ? ক) যোগরূঢ় শব্দ খ) রূঢ় শব্দ  যৌগিক শব্দ ঘ) নবসৃষ্ট শব্দ ২২। যোগরূঢ় শব্দ কোনটি ? ক) বাঁশি খ) গায়ক  রাজপুত ঘ) বাবুয়ানা ২৩। নিচের কোনটি বাংলা অব্যয় ? ক) আবার খ) আলবত গ) খুব ঘ) বরং ২৪। ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে’ —বাক্যটি কোন কালের ? ক) পুরাঘটিত অতীত  পুরাঘটিত বর্তমান গ) নিত্যবৃত্ত অতীত ঘ) ঘটমান বর্তমান ২৫।‘সাতশ ‘হত’ যদি একশ সাতাশ’ —এখানে ‘হত’ কোন কালের ক্রিয়া ?  নিত্যবৃত্ত অতীত খ) পুরাঘটিত অতীত গ) সাধারণ অতীত ঘ) পুরাঘটিত বর্তমান