বারে বসে হঠাত্ এক মাতাল বিকট চিত্কার-চেঁচামেচি লাগিয়ে দিল—কোথায় হারামজাদা ম্যানেজার! আমি কি টাকা দিয়ে খাই না? আমার সঙ্গে ইয়ার্কি!
ম্যানেজার দৌড়ে এসে—
: কী হয়েছে স্যার কোনো সমস্যা?
: দ্যাখ! আমাকে তোদের ওয়েটার কী গ্লাস দিয়েছে...মুখ পুরোটাই বন্ধ তারপর আবার নিচের পুরো অংশই ফুটো!!! আমার সঙ্গে ইয়ার্কি? আমি কি টাকা ছাড়া খাই?
ওহ সরি স্যার...একটু ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি এটা বদলে নিয়ে আসছি।—এই বলে ম্যানেজার গ্লাস হাতে নিয়ে কিছুক্ষণ হেঁটে এসে সেটাই আবার তার টেবিলে দিল তবে এবার সেটা সোজা করে রাখল!!!
