আজ যাচ্ছেন তামিম

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:৩৫
বিয়ে আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে প্রায়ই বিদেশে যেতে হত তামিম ইকবালকে। সেই প্রেমিকা আয়েশা সিদ্দিকা এখন তামিমের স্ত্রী হয়ে গেছেন। ফলে লুকিয়ে বিমানে চড়ার ব্যাপারটা তামিমের জীবনে আর নেই। আজ বরং সবার চোখের সামনে দিয়েই সেই আয়েশাকে সঙ্গে নিয়েই লন্ডন হয়ে ওয়েস্ট ইন্ডিজের পথে উড়াল দেবেন তামিম। না, উদ্দেশ্য মধুচন্দ্রিনা নয়; উদ্দেশ্য ক্যারিবিয় প্রিমিয়ার লিগ। তবে এর মাঝেই দু জনের মধুচন্দ্রিমাটাও হয়ে যাবে নিশ্চিত। আগামী ৩০ জুলাই বারবাডোমে বন্ধু সাকিব আল হাসানের দল বারবাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে তামিমের ক্যারিবিয় লিগ অভিযান। তামিম এই লিগে খেলবেন হার্শেল গিবস, ড্যারেন স্যামি, অ্যালবি মরকেলদের সঙ্গে সেন্ট লুসিয়া জৌকসের হয়ে। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র জানালো, তিনি সরাসরি সেন্ট লুসিয়ায় যাচ্ছেন না। পথে ইংল্যান্ডে কয়েক দিনের একটা বিরতি নেবেন। এখানেই দেখা হবে বন্ধু সাকিবের সঙ্গে। দুই বন্ধু যার যার নতুন জীবনসঙ্গীনিকে নিয়ে একসাথে কয়েকটা দিন ইংল্যান্ডে বেড়াবেন বলে জানা গেছে। তারপরই দু জন একসাথে ওয়েস্ট ইন্ডিজে যাবেন। সেখানে মাঠে লড়বেন পরষ্পরের বিপক্ষে।