ভারতে সাউথ এশিয়ান জুনিয়র টেবিলটেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ লড়াই করবে। আগামী ২০-২২ জুলাই তিন দিনের এই আসরে বাংলাদেশ টেবিল টেনিস দল জুনিয়র দল যে বালক দলগত, জুনিয়র বালিকা দলগত, জুনিয়র বালক একক, জুনিয়র বালিকা একক, জুনিয়র বালক দ্বৈত, জুনিয়র বালিকা দ্বৈত, ক্যাডেট বালক দলগত ও ক্যাডেট বালক একক ইভেন্টে অংশগ্রহণ করবে। খেলা হবে দিল্লীতে। বাংলাদেশ জুনিয়র দলে রয়েছেন নয় খেলোয়াড়, দুই কর্মকর্তা এবং একজন আম্পায়ার। গতকালই টিটি দলের দিল্লী রওনা হওয়ার কথা।
