লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাাউন্ডের ইনডোরে টানা ২৬ ঘণ্টা ব্যাট করে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রিটিশ নাগরিক অ্যালবি শেল। নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাওয়া এই ২২ বছর বয়সী তরুন সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ব্যাট হাতে দাঁড়ান। ক্রিজ ছাড়েন মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে।
গত বছর অক্টোবরে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জেড চাইল্ড ২৫ ঘণ্টায় ব্যাটিং রেকর্ড গড়েছিলেন। নতুন করে রেকর্ড গড়ার লক্ষ্যে শেলকে সহায়তা করেছে রুয়ান্ডা ক্রিকেট স্টেডিয়াম ফাউন্ডেশন। আফ্রিকান দেশটি প্রথমবারের মতো ক্রিকেট মাঠ তৈরি করতে এই দাতব্য পদক্ষেপ নেয়।
কাগজপত্র হাতে পেলেই আনুষ্ঠানিকভাবে গিনেস বিশ্ব রেকডের্র অংশ হবেন শেল। ব্যাটিং উইকেটে থাকাকালে শেল মোকাবিলা করেছেন ২০০ জন বোলারকে। রেকর্ড গড়তে যাওয়া এই তরুণকে বল করেছেন ইংল্যান্ড প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। গিনেস বিশ্ব রেকর্ডের নিয়ম অনুযায়ী এক ঘণ্টা পরপর পাঁচ মিনিটের বিরতি পেয়েছিলেন দক্ষিণ ইংল্যান্ডের এই তরুণ।
