চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শফিউল আজম স্মৃতি জেলা দাবা চ্যাম্পিয়নশীপ চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদের ১০০ টাকা ফিসহ ২১ জুলাই বিকাল ৪টার মধ্যে নাম জমা দিতে বলা হয়েছে। সিজেকেএস অফিস হতে এন্ট্রি ফরম সংগ্রহ করে তা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জমা দিতে হবে। এই প্রতিযোগিতার শীর্ষ পাঁচজনকে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় দাবা বাছাই প্রতিযোগিতায় পাঠানো হবে। জেলা দাবায় বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেবে আয়োজকরা। কোয়ালিটি আইসক্রিম এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে।
