গিনেজ বুকস অফ রেকর্ডের কথা সকলেই জানেন। এই রেকর্ডের প্রতি আগ্রহ রয়েছে সব ধরনের মানুষের। এখানে নানান বিষয়ের বিচিত্র সব রেকর্ডের খবরাখবর পাওয়া যায়। গিনেজ বুকস অফ রেকর্ডের নানান তথ্য ইন্টারনেটে পাওয়া গেলেও খুব সহজে এসব তথ্য খুঁজে পেতে গুগল’র ক্রোম ব্রাউজারে রয়েছে বিশেষ একটি এক্সটেনশন ‘রেকর্ডপ্লেয়ার’। গুগল ক্রোম’র এন্টারটেইনমেন্ট বিভাগে পাওয়া যাবে এটি। এখান থেকেই আপনি দেখতে পারবেন সব ধরনের গিনেজ রেকর্ড। নতুন নতুন হওয়া রেকর্ডগুলোর আপডেটও পাওয়া যাবে এখান থেকেই। এই পাওয়া যাবে http://goo.gl/PTaIt সংক্ষিপ্ত ওয়েব ঠিকানায়।
