বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, সাবেক প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করা হলো
গণতান্ত্রিক মনোভাব
১. গণতন্ত্র বলতে কী বোঝায়?
উ: জনগণের শাসন।
২.অন্যের মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে কী বলে?
উ: গণতান্ত্রিক মনোভাব।
৩. শ্রেণিকক্ষ সাজানো, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও দলনেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা কেমন আচরণ করব?
উ: গণতান্ত্রিক আচরণ।
৪. বাড়িতে সিদ্ধান্ত নেয়ার আগে একে অপরের কী শোনা প্রয়োজন?
উ: মতামত।
৫. কোথায় সর্বস্তরের সহকর্মীদের সাথে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত?
উ: কর্মক্ষেত্রে।
৬. রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি কেমন রাষ্ট্র?
উ: গণতান্ত্রিক।
৭. আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?
উ: গণতন্ত্র।
৮. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণ দীর্ঘদিন কী করেছে?
উ: সংগ্রাম।
৯. আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্র সব জায়গায় কেমন আচরণ করব?
উ: গণতান্ত্রিক।
১০. পরস্পরের মতের প্রতি কেমন হবো?
উ: শ্রদ্ধাশীল।
১১. গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে আমাদের দেশের গণতন্ত্র কেমন হবে?
উ: শক্তিশালী।
