প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ১৩ মে ২০১৯, ২০:১৮

ভাজ্য ও ভাজককে দশমিকবিহীন করার জন্য কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়

গণিত

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

দশমিক ভগ্নাংশ

১.পূর্ণসংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম লেখ।

উত্তর : ভাজক ও ভাজ্যকে একই সংখ্যা দ্বারা গুণ করে দশমিক বিন্দুকে এমনভাবে ডানে সরানো হয় যাতে উভয়েই পূর্ণসংখ্যা হয়। পরিবর্তিত ভাজ্যকে পরিবর্তিত ভাজক দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করা হয়।

২.ভাজ্য ও ভাজককে দশমিকবিহীন করার জন্য কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়?

উত্তর : দশমিকবিহীন করার জন্য দশমিক ভগ্নাংশবিশিষ্ট ভাজ্য বা ভাজক উভয়কে দশমিকের ডানের অঙ্ক বিবেচনায় ১০, ১০০, ১০০০ ইত্যাদি দ্বারা গুণ করা হয়।

৩. ৯২.২৫ ¸ ১০.২৫ = কত?     

 উত্তর : ৯।

৪. ৬.৫ ¸ ০.১ = কত?             

উত্তর : ৬৫।

৫. ৯ ¸ ০.০৬ = কত?            

উত্তর : ১৫০।

৬. একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৩৩.৮৮ বর্গমিটার এবং প্রস্থ ৪.৪ মিটার হলে দৈর্ঘ্য কত?

উত্তর : ৭.৭ মিটার।

৭.একটি গাড়ি ২.৫ ঘণ্টায় ২১৮.৭৫ কিমি গেলে ঘণ্টায় কত কিমি যায়?

উত্তর : ৮৭.৫ কিমি।

৮. ৪.২৫ মিটার লম্বা একটি লোহার দণ্ডের ওজন ২৩.৮ কেজি হলে প্রতি মিটারের ওজন কত?

উত্তর : ৫.৬ কেজি।

৯. ৫.৫ লিটার তেলের দাম ৬১৩.২৫ টাকা হলে, ১ লিটারের দাম কত?

উত্তর : ১১১.৫০ টাকা।

১০. ৫.৫ লিটার তেলের দাম ৬১৩.২৫ হলে ক এর মান কত?

উত্তর : ১১১.৫০ টাকা।

১১. ৫.১ ও ৪.২ এর ভুল গুণফল ২.১৪২ হলে সঠিক গুণফল কত?

উত্তর : ২১.৪২।

১২. (৩ ¸ ক) ´ ১০০ = ১২ হলে ক এর মান কত?

উত্তর : ২৫।

১৩. একটি গাড়ি ঘণ্টায় ৪৬.৮ কিমি গেলে ২৫৭.৪ কিলোমিটার যেতে কত সময় লাগবে?

উত্তর : ৫.৫ ঘণ্টা।

১৩.একটি ৩.২ মিটার তারের ওজন ৫২৫.৬ গ্রাম হলে ১ মিটার তারের ওজন কত?

উত্তর : ১৬৪.২৫ গ্রাম।