স্মরণীয় পঙক্তি

আপডেট : ১৩ মে ২০১৯, ২০:১৯

সাহেব কহেন,‘চমত্কার! সে চমত্কার!’

মোসাহেব বলে, “চমত্কার সে হতেই হবে যে!

হুজুরের মত অমত কার?”

          সাহেব ও মোসাহেব- কাজী নজরুল ইসলাম

কহিলা হবু, ‘শুনগো, গোবুরায়,

কালিকে আমি ভেবেছি সারা রাত্র,

মলিন ধূলা লাগিবে কেন পায়

                 জুতা আবিষ্কার- রবীন্দ্রনাথ ঠাকুর

ভবিষ্যতে করো না নির্ভর;

অতীত সুখের দিন, পুন: আর ডেকে এনে,

চিন্তা করে হইও না কাতর

জীবন সঙ্গীত- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়