কুমিল্লার বুড়িচংয়ে ভাষা সংগ্রামী আবদুর রাজ্জাক মাস্টারের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার বুড়িচং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা বেসরকারি শিক্ষক সমিতির সাবেক সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলী আকবরের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে ও দৈনিক আমাদের নতুন সময়ের উপ-সম্পাদক মোহাম্মদ আবদুল অদুদ, জোবেদা খাতুন কলেজের প্রভাষক মো. ইকবাল হোসেন, এম এ হান্নান রুকন, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ইসমাঈল হোসেন, বুড়িচং কালীনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন ও কবির খান বিপ্লব, সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবদুস ছামাদসহ উপজেলার বিভিন্ন কলেজ, হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ।
আরও পড়ুন: নাটোরে পুকুর খনন বন্ধে হাইকোর্টের নির্দেশ
শেষে আবদুর রাজ্জাক মাস্টারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং ইফতার অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১২ এপ্রিল ভাষা সংগ্রামী রাজ্জাক মাস্টার ইন্তেকাল করেন। তার জীবন ও কর্ম নিয়ে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/অনি
