বর্তমান চাকরির বাজারে ক্যারিয়ার বিবেচনায় গুরুত্ব পাচ্ছে কর্মমুখী শিক্ষা। শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা কর্মমুখী ও সৃষ্টিশীল বিষয়ের ওপর পড়াশোনা করে স্বাবলম্বী হচ্ছেন। এসব বিষয়ের মধ্যে অন্যতম ফ্যাশন ডিজাইন। এ ছাড়াও রয়েছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ইন্টেরিয়র ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন। অনেকেই এসব বিষয়ে কোর্স সম্পন্ন করে উজ্জ্বল ক্যারিয়ার গড়েছেন। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) শুরু হয়েছে ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্স। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কোর্স সম্পন্নের মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছে ক্যারিয়ার গড়ার সুযোগ। এ ছাড়াও এখানে রয়েছে ডিপ্লোমা কোর্স করার সুযোগ।
এনআইডির সিইও ফ্যাশন ডিজাইনার মারুফ চৌধুরী এই প্রতিষ্ঠান সম্পর্কে বললেন, এনআইডিতে ভর্তিতে রয়েছে বিশেষ চমক। মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ছাড়ের ব্যবস্থা। চাকরির সুব্যবস্থাসহ রয়েছে অন্যান্য সুযোগ-সুবিধা। ০১৯২১৬৬৮৯৯৯, ৯৬১১৭৬৫, ০১৭৬২৩৭৫২৯৯ নম্বরে ফোন করে এই প্রতিষ্ঠানে ভর্তির অন্যান্য তথ্য জেনে নিতে পারবেন।
বিএসসি অনার্স ও ডিপ্লোমা কোর্স :ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি), নিটওয়্যার ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (কেএমটি), ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইন—এসব বিষয়ে অনার্স ও ডিপ্লোমা কোর্স সম্পন্নের মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এনআইডিতে। যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন এবং পরীক্ষায় কৃতকার্য হবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদেরকে অনার্স সার্টিফিকেট প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যাল্যায়েন্স বিভাগের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি। পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে ক্যারিয়ার গড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীরদের পাশে থাকবেন বলে জানান এনআইডির চেয়ারম্যান শারমিন আক্তার।
কেন পড়বেন এসব বিষয়ে :অন্যান্য বিষয়ে ডিগ্রি নেয়ার পর গতানুগতিক চাকরির পেছনে ছুটতে হয় শিক্ষার্থীদের। চাহিদার তুলনায় টেক্সটাইল/গার্মেন্টস শিল্পে যোগ্যতাসম্পন্ন শিক্ষিত প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। তাই ক্রমবর্ধমান টেক্সটাইল মিল, বায়িং হাউজ, বুটিক হাউজ, ফ্যাশন হাউজ ও গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে ডিগ্রি নেওয়া প্রার্থীদের চাহিদা এতটাই বেশি যে পাস করে বের হবার সঙ্গে সঙ্গেই চাকরি পাওয়া যায়। অন্যদিকে আধুনিক স্থাপনার অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধনে প্রধান ভূমিকা রাখছেন ইন্টেরিয়র ডিজাইনাররা। অফিস কিংবা বাসার অন্দরসজ্জার ব্যাপারে সবারই আগ্রহ দিন দিন বাড়ছে। ইন্টেরিয়র ডিজাইনারদের কর্মক্ষেত্রের সুযোগ এখন আগের তুলনায় সারা বিশ্বেই অনেক অনেকগুণ বেশি। এ ছাড়া সৃষ্টিশীল বিষয় নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে গ্রাফিক্স ডিজাইনে কোর্স সম্পন্ন করা প্রার্থীদের চাকরির সুযোগ।
এনআইডিতে কেন পড়বেন :চাকরির বাজারে এনআইডি থেকে পাশ করা শিক্ষার্থীদের ব্যাপক চাহিদা রয়েছে। এখানকার সব শিক্ষকই দক্ষ ও অভিজ্ঞ। এনআইডিতে শিক্ষার জন্য রয়েছে প্রয়োজনীয় উপকরণ ও আধুনিক সুযোগ-সুবিধা। সৃষ্টিশীল বিষয়ের ওপর পড়াশোনার জন্য এখানে রয়েছে উন্নত ও মনোরম পরিবেশ। ভর্তিতে রয়েছে দরিদ্র, মুক্তিযোদ্ধা, মেধাবী—এসব কোটা। এ ছাড়া এনআইডিতে অনার্স কোর্সে ভর্তি হলেই শিক্ষার্থীরা বিনামূল্যে পাচ্ছে সুইং মেশিন ও ডামি। অনার্স ও ডিপ্লোমা কোর্সে ভর্তি ফরম বিতরণ চলছে।
যোগাযোগ :এনআইডি ক্যাম্পাস-১, ৩৮/১, রোড-২, ধানমণ্ডি, (রাইফেলস স্কয়ারের বিপরীতে), ঢাকা।
