তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে এখন কাজের সুযোগ তৈরি হয়েছে। তাছাড়া এসব কাজ শিখে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেও অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। তথ্যপ্রযুক্তির এমন অনেক বিষয়েই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে জবসবিডি ডটকম। আরও রয়েছে বিভিন্ন মেয়াদের সার্টিফিকেট কোর্স এবং গাইডেন্স প্রোগাম। এসব কর্মশালা, সার্টিফিকেট কোর্স এবং গাইডেন্স প্রোগ্রামে সফলভাবে অংশগ্রহণকারীদের জবসবিডি ডটকম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ইনস্টিটিউটের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য। ০১৭১৩৪৯৩১৫৯, ০১৮১১৪৫৮৮৩৫, ৯১১৮৪৯০ নম্বরে ফোন করে এসব কর্মশালা এবং অন্যান্য কোর্সের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এ ছাড়া www.jobsbd.com ওয়েবসাইটেও রয়েছে তথ্য।
গ্রাফিক্স ডিজাইন কোর্স
জবসবিডি’র রয়েছে আউটসোর্সিংনির্ভর গ্রাফিক্স ডিজাইন (ফটোশপ/ইলাস্ট্রেটর) বিষয়ে দীর্ঘমেয়াদি কোর্স। কম্পিউটার বিষয়ে মৌলিক ধারণা থাকলে এসএসসি উত্তীর্ণ যে কেউ উক্ত কোর্সে অংশ নিতে পারবেন। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
এসইও কোর্স
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী প্রতিষ্ঠান জবসবিডি’র চালু করতে যাচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) বিষয়ক দুই মাসের একটি প্রশিক্ষণ কোর্স। এই কোর্সে অনলাইন এবং অফলাইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কিত সব ধরনের কাজ শেখানো হবে।
ওয়েব ডেভেলপমেন্ট কোর্স
প্রফেশনাল ওয়েব ডেভেলপার সার্টিফিকেট কোর্সে ওয়েব ডেভেলপমেন্ট এইচটিএমএল, সিএসএস, ড্রিম ওয়েভার, পিএইচপি এবং মাইএসকিউএল শেখানো হবে। কোর্সটি পরিচালনা করবেন আইসিটি কনসাল্ট্যান্ট মিজানুর রহমান। তত্ত্বীয় এবং ব্যবহারিক কাজের প্রতি গুরুত্ব দেওয়া হবে।
থ্রিডি অ্যানিমেশন কোর্স
থ্রিডি অ্যানিমেশন উপর ৩ মাসব্যাপী দীর্ঘমেয়াদি কোর্সের আয়োজন করা হয়েছে জবসবিডি’র পক্ষ থেকে। অ্যানিমেশনের কাজ শেখানো হবে বাস্তবভিত্তিক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ট্রেনিং
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এটি দিয়ে খুব সহজে ব্লগ এবং ওয়েবসাইট তৈরি করা যায়। বর্তমানে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে রয়েছে এর ব্যাপক চাহিদা। প্রফেশনাল ওয়ার্ডপ্রেস প্রশিক্ষণে ওয়ার্ডপ্রেস সাইট ব্যাবস্থাপনা, থিম তৈরি করা, গ্লাগ-ইনের ব্যাবহার, এসইও, এইচটিএমল, সিএসএস, ড্রিমওয়েভার, বাংলায় ব্লগিং প্রভৃতি শেখানো হবে। কোর্স শেষে প্রত্যেককে ইর্ন্টানি, চাকরি এবং ফ্রিল্যান্সিংয়ে সহায়তা করা হবে।
আউটসোর্সিং কর্মশালা
অনলাইনে ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জনের উপর রয়েছে কর্মশালা। কর্মশালায় ইন্টারনেটের মাধ্যমে কীভাবে কাজ পাওয়া যায়, কী ধরনের কাজ পাওয়া যাায় এসব শেখানো হবে। পাশাপাশি নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করা হবে। কম্পিউটারর মৌলিক ধারণাসম্পন্ন এবং ন্যূনতম এইচএসসি উত্তীর্ণ যে কেউ উক্ত কর্মশালায় অংশ নিতে পারবেন। নিয়মিত বিরতিতে এই কর্মশালা আয়োজন করা হয়ে থাকে।
