৭২তম কান চলচ্চিত্র উত্সব

স্বর্ণপাম জেতার দৌড়ে ২১টি সিনেমা

আপডেট : ১৩ মে ২০১৯, ২০:৪৯

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উত্সবের ৭২তম আসর শুরু হচ্ছে আজ। ফ্রান্সের দক্ষিণ উপকূল শহরে বসতে যাচ্ছে এই আসর চলবে ২৫ মে পর্যন্ত। এবার বিচারক প্যানেলে রয়েছেন চারজন নারী ও চারজন পুরুষ সদস্য। যার নেতৃত্বে রয়েছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু।

উত্সবের প্রথমদিন প্রদর্শনী হবে জম্বি কমেডি সিনেমা ‘দ্য ডেড ডোন্ট ডাই’। সিনেমাটির পরিচালনা করেছেন জিম জারমাশ। এবারের আসরে মোট ২১টি সিনেমা সর্বোচ্চ পুরসড়ার স্বর্ণপাম প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এছাড়াও‘আউট অব কম্পিটিশন’-এ আছে ৫টি সিনেমা। আঁ সারতে রিগার বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ১৬টি ছবি ও আরো ৬টি সিনেমার আছে বিশেষ স্ক্রিনিং বিভাগের জন্য।

প্রতিযোগিতায় নির্বাচিত ২১ ছবির মধ্যে নারী নির্মাতাদের রয়েছে ৪টি সিনেমা। জেসিকা হজনারের ‘লিটল জো’ সেলিন সিয়ামার ‘পোট্রেট অফ আ লেডি অন ফায়ার’ জাস্টিন ত্রিয়েতের ‘সিবল’র সাথে আটলান্টিক ছবির দিয়ে প্রথম কৃষ্ণাঙ্গ নারী নির্মাতা হিসেবে কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে মাটি ডিওপ।

অন্যদিকে এবারো এই উত্সবে জায়গা হয়নি নেটফ্লিক্সের কোনো সিনেমা। গতবার তাদের প্রথম এই আসরে আসার সুযোগ তৈরি হলেও নেটফ্লিক্স কর্তৃপক্ষ বড়পর্দায় তাদের সিনেমা প্রদর্শন করতে নারাজ। কিন্তু তা কান-এর নিয়মের মধ্যে পড়ে না। এই উত্সবে সিনেমা প্রদর্শন কররতে হলে অবশ্যই বড়পর্দায় হলের পরিবেশে প্রদর্শন করতে হবে। আর নেটফ্লিক্স সেই নিয়ম না মানতে পারায় ‘কান চলচ্চিত্র উত্সব’-এর এবার ঠাই হয়নি তাদের।

স্প্যানিশ সিনেমার মাস্টার পেদ্রো আলমোদোভারের সিনেমা ‘পেইন অ্যান্ড গ্লোরি’র পাশাপাশি ৭২তম আয়োজনে স্বর্ণপাম জয়ের দৌঁড়ে আছে, হাভিয়ার দোলানের ‘ম্যাথিয়াস অ্যান্ড ম্যাক্সিম’, বন জুন হোর ‘প্যারাসাইট’ এবং লেজ লির প্রথম সিনেমা ‘লে মিজারেবল’।

বলিউড তারকাদের মধ্যে এবারও এই উত্সবে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রনওয়াতকে। এরমধ্যে ঐশ্বরিয়া ও দীপিকাকে বেশ কয়েকবার কান উত্সবে দেখা গেলেও কঙ্গনাকে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছেন। বিভিন্ন দিন বিভিন্ন বলিউড সুন্দরীকে দেখা যাবে লাল গালিচায়।