হফম্যান কাপে খেলবেন বারতোলি

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৬
বছর শেষে পার্থের হপম্যান কাপে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন উইম্বলডন টেনিসের নতুন রানী মারিয়ন বারতোলি। ফ্রান্সের হয়ে তিনি অপর তারকা খেলোয়াড় জো-উইলফ্রিড সোঙ্গাকে সাথে নিয়ে হপম্যান কাপে অংশ নিবেন। চলতি মাসের শুরুতে অল ইংল্যান্ড ক্লাবে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল¬্যাম শিরোপা দখল করে বারতোলি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। আগামী ২৮ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের মাধ্যমে তিনি মিশ্র দ্বৈতে দ্বিতীয়বারের মত অংশগ্রহণ করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে বর্তমানে বিশ্বের সাত নম্বর র্যাঙ্কধারী বারতোলি বলেছেন, ‘জোয়ের সাথে খেলতে পারাটা সত্যিই আনন্দের। সে একজন দারুণ খেলোয়াড়। দীর্ঘদিন ধরে আমরা একে অপরকে চিনি। আমি নিশ্চিত এই টুর্নামেন্টে অনেক মজা হবে। বিশ্বের আট নম্বর তারকা এবং চারবারের গ্র্যান্ড স্ল¬্যাম ফাইনালিস্ট সোঙ্গা বলেছেন, পার্থে তিনি মৌসুম শুরু করার জন্য সবসময়ই মুখিয়ে থাকেন কারণ অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টের সাথে পার্থের কোর্টের অনেক মিল রয়েছে। তিনি বলেন, অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রস্তুতির অংশ হিসেবে হপম্যান কাপ সত্যিই সেরা একটি টুর্নামেন্ট। আট দলের মধ্যে সবচেয়ে প্রথম ফ্রান্সই তাদের দল ঘোষণা করলো। -বাসস/এএফপি