আইডিএফ-এর উদ্যোগে সাংস্কৃতিক, ক্রীড়া কর্মসূচি, যৌন হয়রানি রোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম) এ এইচ মোহাম্মদ আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএফ এর উপ-নির্বাহী পরিচালক নিজামুদ্দীন, অধ্যাপক শহীদুল আমিন চৌধুরী ও পিকেএসএফ এর কর্মকর্তা সুমন চৌধুরী। সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের-এর সভাপতিত্বে আয়োজিত সভায় মুক্ত আলোচনায় অংশ নেন আইডিএফ এর উপ-সমন্বয়কারী মহিউদ্দিন কায়সার, সাতকানিয়া বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিপন নাগ প্রমুখ।
