বাজারে নতুন

রেডমি ওয়াই থ্রি

আপডেট : ১৩ মে ২০১৯, ২১:৩০

সম্প্রতি সেলফিপ্রেমীদের জন্য বাংলাদেশের বাজারে এসেছে গ্লোবাল টেকনোলজি লিডার শাওমির বিশেষ চমক ৩২ মেগাপিক্সেল সুপার সেলফি ক্যামেরা সম্পন্ন স্মার্টফোন রেডমি ওয়াই ৩। রেডমি ওয়াই সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে এটিতে প্রথমবারের মতো ক্রিও আর্কিটেকচার যুক্ত করা হয়েছে। অসাধারণ অরা প্রিজম ডিজাইনে তৈরি রেডমি ওয়াই ৩ সেলফি তোলার ক্ষেত্রে দিচ্ছে এক অনন্য অভিজ্ঞতা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩২ দ্বারা চালিত এবং শক্তিশালী ৪ হাজার এমএএইচ ব্যাটারির এই স্মার্টফোনটি নতুন নতুন প্রযুক্তি নিয়ে একেবারে সহনীয় মূল্যে বাজারে এসেছে।

এখনকার কনটেন্ট ক্রিয়েটরদের কথা বিবেচনায় রেখে রেডমি ওয়াই সিরিজের পূর্বের ফোনগুলো থেকে উল্লেখযোগ্য সব আপগ্রেড চিহ্নিত করে রেডমি ওয়াই থ্রিতে যোগ করা হয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ১.৬ মিমি সুপার পিক্সেল ব্যবহারের কারণে রেডমি ওয়াই ৩ এর সেলফি এবং ভিডিওগুলো আলো ধারণ করে ন্যাচারাল ছবি তৈরি করে। স্বল্প আলোয় প্রাণবন্ত সেলফি নিতে এতে ব্যবহার করা হয়েছে স্ক্রিন ফ্লাশ, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে বা প্রয়োজনবোধে সক্রিয় করা যেতে পারে। এতে ৩২ মেগা পিক্সেল ক্যামেরায় একটি পাম শাটার মোডও রয়েছে, যা ব্যবহারকারীকে সহজে হাতের তালুর প্রদর্শনের মাধ্যমে সেলফি তুলতে সহায়তা করে।

রেডমি নোট ৭ সিরিজের জন্য প্রথম উদ্ভাবিত অরা ডিজাইন, রেডমি ওয়াই থ্রিতে অরা প্রিজম নামে আরো উন্নতভাবে যুক্ত হয়েছে। এর পিছনে রাখা হয়েছে প্রিজম-লাইক ইফেক্টের মাইক্রো লাইনস এবং এর আকর্ষণীয় রংগুলো চমক সৃষ্টি করেছে। ফোনটিতে রয়েছে রেইনফোর্সড কর্নারস ও পিটুআই ন্যানো-কোটিং। স্ন্যাপড্রাগন ৬৩২ মোবাইল প্ল্যাটফর্মটিতে চারটি কোরের দুটি ক্লাস্টারে আটটি ক্রিও ২৫০ কোর রয়েছে, যা হার্ডওয়্যারের কাজগুলোকে কার্যকরীভাবে পরিচালনার জন্য সাজানো। অ্যাড্রেনো™ ৫০৬ জিপিউ সক্ষমতার সঙ্গে রেডমি ওয়াই ৩ আধুনিক ও ভিজ্যুয়াল গেমস খেলার জন্য দারুণভাবে সাজানো হয়েছে। ৩জিবি+৩২জিবি রেডমি ওয়াই থ্রির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি+৬৪জিবি-এর দাম ১৭,৯৯৯ টাকা। এলিগেন্ট ব্লু, বোল্ড রেড ও প্রাইম ব্ল্যাক রং-এ স্মার্টফোনটি ২৯ এপ্রিল, ২০১৯ থেকে অনুমোদিত মি স্টোর, এফিনিটি পার্টনার এবং রিটেইল চ্যানেলগুলোতে পাওয়া যাচ্ছে। — শিল্পবাণিজ্য ডেস্ক