গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া ও মধ্যপাড়ার মধ্যে সংঘর্ষে ৪ যুবক গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় একটি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে শহরের মধ্যপাড়া জনতা রোডের শংকরের মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২৫ জনকে আটক করেছে। গুলিবিদ্ধ ১ জনকে খুলনা এবং ৩ জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জে সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা গুলিবর্ষণের কথা স্বীকার করে বলেন, দু’টি পাড়ার মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
