সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে গিগাবাইট মিট দ্য প্রেসে গিগাবাইট পণ্য পরিবেশক স্মার্ট টেকনোলজিস অবমুক্ত করেছে গিগাবাইটের ৮ সিরিজের ৫টি মডেলের মাদারবোর্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইটের রিজিওনাল ম্যানেজার এলান সুজু, গিগাবাইট কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক এসএম জাকিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে এলান সুজু জানান, ৮ সিরিজের মাদারবোর্ডগুলো ইন্টেলের চতুর্থ প্রজন্মের প্রসেসর সমর্থন করে। স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জানান, ১২,০০০ টাকা থেকে ৪১,০০০ টাকায় পাওয়া যাবে মাদারবোর্ডগুলো। অনুষ্ঠানে গিগাবাইট বাংলা রান টাইগার প্রোগ্রামের আওতায় সেরা ডিলার হিসেবে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধির হাতে মোটর সাইকেল হস্তান্তর করা হয়। এ ছাড়া অনিক্স কম্পিউটারকে গিগাবাইট কোরআই৩ ল্যাপটপ ও আইটি এক্সেসকে গিগাবাইট ডুয়াল কোর ল্যাপটপ প্রদান করা হয়।
