লাভ কমেছে আইবিএম-ইন্টেলের

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ১৮:১৫
টেক জায়ান্ট ইন্টেল ও আইবিএম-এর লাভ কমে যাচ্ছে। ইন্টেল সম্প্রতি জানিয়েছে, গত এপ্রিল-জুন চতুর্ভাগে তাদের লাভ ছিল ২ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ কম। অন্যদিকে আইবিএম জানিয়েছে, একই সময়ে তাদের লাভের পরিমাণ ৩.২ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনা ১৭ শতাংশ কম। উভয় প্রতিষ্ঠানেরই রাজস্ব আয়ও কমে গেছে। ইন্টেলের জন্য এই পরিমাণ ৩ শতাংশ এবং আইবিএম-এর জন্য ৫ শতাংশ। পিসি বিক্রি কমে যাওয়াতেই ইন্টেলের উপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে ধারণা করছে ইন্টেল। তবে আইবিএম-এর কোন বিষয় নিয়ামক হয়েছে, তা সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব আইবিএম-এ আগেও পড়েছে। এর আগে তিন হাজারেরও বেশি কর্মী ছাটাই করে আইবিএম।