সিলেট-৬ আসনে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশী যারা

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২১:২৩
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ক’মাস বাকি। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্ভর-জানুয়ারিতেই হতে পারে ১০ম জাতীয় সংসদ নির্বাচন। সিলেট-৬, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। মনোনয়ন নিয়ে নানা সমীকরণ চলছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে। এই আসনের বর্তমান এমপি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট-১ আসনে নির্বাচন করলে সিলেট-৬ আসনে মহাজোট তথা আওয়ামী লীগ থেকে নতুন মুখ দেখা যেতে পারে। নতুবা সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে প্রার্থীর তালিকা যতই দীর্ঘ হোক না কেন মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগের হাই কমান্ড নূরুল ইসলাম নাহিদকেই বেছে নেবে। এ ছাড়া নতুন মুখের মধ্যে রয়েছেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. নাসির উদ্দিন খান, জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।