সিলেট মহানগরীর সকল ওয়ার্ড কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। ঈদের পরপরই নির্ধারিত সূচি অনুযায়ী নতুন কমিটি গঠন করা হবে। মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আগামী ২৪ জুলাই সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। ইফতারে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, বিএনপি নেতা নাসিম হোসাইন, তারেক আহমদ চৌধুরী, হুমায়ুন কবির শাহীন, আজমল বক্ত সাদেক, হুমায়ুন আহমদ মাসুক, মাহবুব কাদির শাহী প্রমুখ।
