সম্প্রতি টাঙ্গাইল জেলাধীন নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নস্থ দলির উদ্দিন খান প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আরেফিন ও উপজেলা শিক্ষা অফিসার অম্বরিশ চন্দ্র সরকার। অতিথিদের ও পুরস্কারপ্রাপ্তদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ড. ফজলুর রহমান খান।—প্রেস বিজ্ঞপ্তি
