আজ ১৯শে জুলাই ভাষা সৈনিক ও সাংবাদিক মিজানুর রহমান-এর ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মিজানুর রহমান স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে গাজীপুর গ্রামের বাড়িতে মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকার ওয়ারিতে বড় ছেলে জিয়াউর রহমান এর বাসভবনে শনিবার দোয়া ও মিলাদ মাহফিল। তিনি দীর্ঘদিন ইত্তেফাক পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একজন কলমযোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন। মিজানুর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে ওয়ারিস্থিত বাসভবনে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য মরহুমের আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের অনুরোধ জানানো হয়েছে।
