মোহামেডান ও খেলাঘরের জয়

আপডেট : ১৩ মে ২০১৯, ২১:৪৫

নারী প্রিমিয়ার লিগ

 স্পোর্টস রিপোর্টার

গতকাল নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্ধী আবাহনীকে ৩৯ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং। দিনের অন্য ম্যাচে কেরাণীগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমিকে ৬ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যান সমিতি।

আগে ব্যাট করা মোহামেডান সুপ্তার সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৪৫ রান করে। সুপ্তা ১৩০ বলে ঠিক ১০০ রান করেন। এ ছাড়া সালমা খাতুন ৫২ রান করেন। জবাবে ৪৫.৪ ওভারে ২০৬ রানে অলআউট হয় আবাহনী। তাদের হয়ে ৬৪ রানের ইনিংস খেলেন শারমীন সুলতানা।

বিকেএসপির আরেক মাঠে আগে ব্যাট করা কেরাণীগঞ্জ ৫০ ওভারে ১২০ রান তুলে অলআউট হয়। লাবনী আক্তার ৩ উইকেট নেন। জবাবে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পরও দারুণভাবে ঘুরে দাড়ায় খেলাঘর। ঝিলিক ৪৯ ও সুলতানা অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।