২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২০:১৯
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে, তোমাদের প্রতি অধ্যায়ের সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের রচনামূলক প্রশ্ন উত্তরসমূহ দেয়া হলো। প্রস্তুতিকে সর্বোচ্চ করার জন্য অবশ্যই পাঠ্যবইটি ভালোভাবে পড়তে হবে। প্রশ্ন ও উত্তর: প্রশ্ন :বায়ুর চারটি উপাদানের নাম লেখ। উত্তর: আমাদের চারপাশে রয়েছে বায়ু। এমনকি সমগ্র পৃথিবীকে ঘিরে আছে বায়ু। বায়ুতে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। নিন্মে বায়ুর চারটি উপাদানের নাম উল্লেখ করা হলো- বায়ুর চারটি উপাদান: বায়ুর চারটি উপাদানের নাম হল: নাইট্রোজেন, অক্সিজেন কার্বনডাইঅক্সাইড ও জলীয় বাষ্প। প্রশ্ন :এসিড বৃষ্টি কী? উত্তর: কয়লা পোড়ালে এতে মিশে থাকা সালফার পুড়ে বায়ুতে সালফার অক্সাইড উত্পন্ন হয়। সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে এসিডযুক্ত করে। এসিডযুক্ত পানি ভূ- পৃষ্ঠে বৃষ্টির রূপে পতিত হলে, একে এসিড বৃষ্টি বলা হয়। প্রশ্ন :রান্নাঘরে বায়ু দূষণ কমানো যায় কীভাবে? উত্তর: বিভিন্ন কারণে বায়ুর উপাদানগুলোর পরিমাণ কম বা বেশি অর্থাত্ বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে। রান্নাঘরে বায়ু দূষণ যেভাবে কমানো যায়: বিভিন্নভাবে বায়ু দূষণ হয় তার মধ্যে রান্না করার মাধ্যমে বায়ু দূষণ অন্যতম। রান্না ঘরের চুলার ধোঁয়া কার্বন- মনোক্সাইড গ্যাস উত্পন্ন করে। যেভাবে রান্নাঘরের বায়ু দূষণ হয়- রান্না ঘরে বায়ু চলাচলের ভালো ব্যবস্থা রাখতে হবে। উন্নত চুলা ব্যবহার করতে হবে। প্রয়োজন ছাড়া রান্নার চুলা না ব্যবহার করা হয়। প্রশ্ন :ইটের ভাটার দূষণের প্রভাব কীভাবে কমানো যায়? উত্তর: বিভিন্ন কারণে বায়ুর উপাদানগুলোর পরিমাণ কম বা বেশি অর্থাত্ বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে। ইটের ভাটা যে ভাবে দূষনে প্রভাব রাখে: ইটের ভাটা থেকে কালো ধোঁয়া বাতাসে মিশে। এ ধোঁয়ায় থাকে কার্বণ মনোঅক্রাইড, কার্বণ কণা, কার্বণ ডাইঅক্সাইড, যা বায়ু দূষণ ঘটায়। যেভাবে দূষণ কমানো যায়- ইটের ভাটা থেকে কালো ধোঁয়া বায়ুতে মিশার পূর্বে ছাঁকন যন্ত্রের সাহায্যে পরিশোধনের ব্যবস্থা করতে হবে। ইটের ভাটায় উপযুক্ত পদ্ধতিতে রোদে ইট শুকানো ব্যবস্থা করতে হবে। উপরোক্ত পদ্ধতি সমূহ অনুসরণ করার মাধ্যমে ইটের ভাটায় দূষণের প্রভাব কমানো যেতে পারে। এক কথায় বা জ্ঞানস্তরের প্রশ্ন: আমাদের কে চারদিক থেকে কী ঘিরে আছে? উত্তর: বায়ু। প্রশ্ন :বায়ুর আবরণকে কী বলে? উত্তর: বায়ুমন্ডল। প্রশ্ন :কিসের ফাঁকে ফাঁকে বায়ু থাকে? উত্তর: মাটির কণার। প্রশ্ন :পানিতে ও কী মিশে থাকে? উত্তর: বায়ু। প্রশ্ন :পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান কী? উত্তর: বায়ু। প্রশ্ন :শ্বাস নেয়ার মাধ্যমে আমরা বায়ু থেকে কী গ্রহণ করি? উত্তর: আক্সিজেন। আগুনের সাহায্যে আমরা কী করি? উত্তর: খাবার রান্না করি ও পানি ফুটাই। প্রশ্ন :কী আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙ্গে শক্তি উত্পাদন করে? উত্তর: অক্সিজেন। প্রশ্ন :কী পুড়িয়ে কল কারখানা চালাই, গাড়ি চালাই, বিদ্যুত্ উত্পাদন করি? উত্তর: জ্বালানি।