প্রিয় শিক্ষার্থীরা আজ ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য অধ্যায়ভিত্তিক শব্দার্থ ও বাক্য গঠন আলোচনা করা হলো
ভাবুক ছেলেটি
১.বিলেত - ইংল্যান্ড
২.উত্তরকালে - ভবিষ্যত্কালে
৩.পর্যবেক্ষণ - কোন কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা।
প্রার্থনা:
১.মহান- শ্রেষ্ঠ, মহত্, উদার
২.ভূলোক - পৃথিবী
৩.পরিতাপ- দুঃখ, খেদ
৪.পন্থা - পথ
৫.পূণ্য - ভালো কাজ
৬.যাচি - প্রার্থনা করি
৭.অনন্ত - অশেষ, যার শেষ নেই।
স্মরণীয় যাঁরা চিরদিন
১.বরেণ্য - মান্য
২.যশস্বী - বিখ্যাত
৩.মনস্বী - উদারমনা
৪.অসাধু - অসত্
৫.পাষণ্ড - নির্দয়
৬.দেশদ্রোহী- দেশের শত্রু
৭.অবরুদ্ধ - বন্দী
৮.অবধারিত- অনিবার্য
মাটির নিচে যে শহর
১.জনপদ - লোকালয়
২.নিদর্শন- প্রমাণ,চিহ্ন
৩.প্রাচীনতম - বহুকাল আগের কিছু
৪.অভিভূত - ভাবাবিষ্ট
হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা
১.উদ্দীপ্ত - উজ্জীবিত
২.অভিযাত্রিক - যে অভিযান করে
৩.মাহেন্দ্রক্ষণ - বিশেষ
গুরুত্বপূর্ণ মুহূর্ত
৪.এভারেস্ট - হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া
৫. সাঙ্গ - শেষ
৬.ধাতস্ত হওয়া - স্থির
৭.শেরপা - নেপালের অধিবাসী
৮.ওয়াকিটকি- একধরনের
বৈদ্যুতিক বেতারযন্ত্র
রৌদ্র লেখে জয়:
১.বর্গি - মারাঠা দস্যু
২.হানাদার- আক্রমনকারী
৩.খাজনা- কর বা ট্যাক্স
অপেক্ষা:
১.খুশবু - সুগন্ধ
২.উদগ্রীব- খুব আগ্রহী
৩.ক্যাম্প - সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি
৪.মিলিটারি - সামরিক বাহিনী।
কাঁকনমালা আর কাঞ্চনমালা
বাক্য গঠন:
আকুল- ছোট ছেলেটি তার মাকে আকুল হয়ে খুঁজছে।
আষ্টেপৃষ্টে- চোরটিকে আষ্টেপৃষ্টে প্রহার করা হলো।
গর্দান- মিথ্যা বলার অপরাধে লোকটির গর্দান কাটা গেল।
গর্জে ওঠা- চিড়িয়াখানায় গিয়ে বাঘের গর্জে ওঠার জন্য অপেক্ষা করেছিলাম।
স্বাদ- মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা।
বিস্বাদ- লবণ ছাড়া বিস্বাদ হয়ে যায়্।
পুঁটুলি- গরিব মহিলাটির সাথে একটি পুঁটুলি ছিল।
ফরমাস- গুরুজনদের ফরমাস মেনে চলা উচিত।
