জ্ঞানস্তর ও অনুধাবনস্তরের প্রশ্নোত্তর আলোচনা বাংলা প্রথমপত্র

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২০:২০
জ্ঞানস্তর ও অনুধাবনস্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নেহসহ আন্তরিক দোয়া রইল। আশা করি- তোমরা সবাই জান যে, জে.এস.সি-র বোর্ড পরীক্ষায় বাংলা প্রথমপত্রে সৃজনশীল পদ্ধতিতে বহুনির্বাচনি ও রচনামূলক অংশে লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি থেকে বেশ কিছু জ্ঞানস্তরের প্রশ্ন আসে। তাই নিম্নের এক কথায় প্রশ্নোত্তরগুলো ভালোভাবে পড়লে তোমাদের অনেক কাজে লাগবে বলে আশা করি। অনুধাবনস্তরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও দেয়া হলো। অতিথির স্মৃতি ১৪। মালীর বউ কাকে মেরে ধরে বের করে দিয়েছে? উত্তর: মালীর বউ কুকুরটাকে মেরে ধরে বের করে দিয়েছে। ১৫। কে লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চায়? উত্তর: কুকুরটি লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চায়। ১৬। কাদের দোর খোলার শব্দে অতিথি পালাল? উত্তর: চাকরদের দোর খোলার শব্দে অতিথি পালাল। ১৭। শরীর না সারলেও লেখককে কোথা থেকে বিদায় নিতে হল? উত্তর: শরীর না সারলেও লেখককে দেওঘর থেকে বিদায় নিতে হল। ১৮। নানা ছলে লেখক দেওঘরে কয়দিন দেরি করলেন? উত্তর: নানান ছলে লেখক দেওঘরে দুই দিন দেরি করল। ১৯। সবাই বকশিশ পেলেও কে বকশিশ পেল না? উত্তর: সবাই বকশিশ পেলেও অতিথি অর্থাত্ কুকুরটি বকশিশ পেল না। ২০। কে কুলিদের সাথে ছুটাছুটি করে খবরদারি করতে লাগল? উত্তর: অতিথি অর্থাত্ কুকুরটি কুলিদের সঙ্গে ছুটাছুটি করে খবরদারি করতে লাগল। অনুধাবনমূলক ১। “মনে হল যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল”- লেখকের এ ভাবনা কারণ ব্যাখ্যা কর। ২। “ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন!”-বুঝিয়ে লেখ। ৩। দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হওয়ার কারণ ব্যাখ্যা কর। ৪। কুকুরটি ঘরের ভেতরে ঢোকার সাহস না পাওয়ার কারণ ব্যাখ্যা কর। ৫। “আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিত হয়ে বসে আছে।”-ব্যাখ্যা কর। ৬। লেখকের অতিথির উপবাস করার কারণ দর্শাও। ৭। লেখকের সাথে দুদিন কুকুরটার দেখা না হওয়ার কারণ বুঝিয়ে লেখ। ৮।দুদিন পরে কুকুরটিকে দেখে লেখকের মনে কী প্রতিক্রিয়া হল? ব্যাখ্যা কর। ৯। কুলিদের সাথে কুকুরটির ছুটাছুটি করার কারণ দর্শাও। ১০। “হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোন ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা।”- ব্যাখ্যা কর। অধ্যায়: বাঙালির বাংলা জ্ঞানস্তর: ১। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটির লেখক কে? উত্তর:‘বাঙালির বাংলা’ প্রবন্ধটির লেখক কাজী নজরুল ইসলাম। ২। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর:‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত হয়। ৩। বাঙালির কোন শক্তি একেবারে নেই বললেই চলে? উত্তর: বাঙালির কর্মশক্তি একেবারে নেই বললেই চলে। ৪। বাঙালির কিসে আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে? উত্তর: বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তি হারিয়ে ফেলেছে। ৫। বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে কোন শক্তিকে হারিয়ে ফেলেছে? উত্তর: বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা শক্তিকে হারিয়ে ফেলেছে। ৬। তিমির ও জড়ত্বই কী? উত্তর: তমঃ, তিমির ও জড়ত্বই অবিদ্যা। ৭। কী কেবল অন্ধাকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়? উত্তর: অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়। ৮। তমোগুণকে দমন করে কোনটি? উত্তর: তমোগুণকে দমন করে প্রবল ক্ষাত্রশক্তি। ৯। রজোগুণ অর্থ কী? উত্তর: রজোগুণ অর্থ হল ক্ষাত্রশক্তি। ১০। বাঙালি আজম্ম কী? উত্তর: বাঙালি আজম্ম দিব্যশক্তি সম্পন্ন। ১১। বাঙালির কী জাগল না বলে দিব্যশক্তি কোনো কাজে লাগল না? উত্তর: বাঙালির ক্ষাত্রশক্তি জাগল না বলে দিব্যশক্তি কোনো কাজে লাগল না। ১২। বাঙালির কিসের আগ্নেয়গিরি, অগ্নি উদিগরণ করল না? উত্তর: বাঙালির চন্দ্রনাথের আগ্নেয়গিরি, অগ্নি উদিগরণ করল না। ১৩। প্রত্যেক মানুষই কী? উত্তর: প্রত্যেক মানুষই ত্রিগুণান্বিত। ১৪। মানুষের ত্রিগুণ কী কী? উত্তর: মানুষের ত্রিগুণ হচ্ছে সত্ত্ব, রজঃ ও তমঃ। ১৫। সর্ব অসত্ শক্তিকে পরাজিত করে কোনটি? উত্তর: সর্ব অসত্ শক্তিকে পরাজিত করে সত্ত্বগুণ। অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল [email protected]