এইচএসসি পরীক্ষার পড়াশোনা জীববিজ্ঞান প্রথমপত্র

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২০:২১
অধ্যায়-১ উদ্ভিদের বিভিন্নতা পরিচ্ছেদ-৫ কিংডম ঃ ফানজাই শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ ‘কিংডম ঃ ফানজাই’ থেকে একটি একটি সৃনজশীল প্রশ্নোত্তর। ছুটিতে সেঁজুতি গ্রামের বাড়িতে গিয়ে আঙিনায় ঘোরার সময় ছায়াযুক্ত স্থানে সাদা ছাতার মতো কিছু বস্তু লক্ষ্য করল। পরবর্তীতে সেঁজুতি মামার কাছ থেকে এই ছত্রাক সম্পর্কে বিস্তারিত জানতে পারল। প্রশ্ন: ঘ. উদ্দীপকে উল্লিখিত ছত্রাকটি কি অসম্পূর্ণ ছত্রাক? যুক্তিসহ মতামত দাও। উত্তর: ঘ. যেসব ছত্রাকের যৌন জনন সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি সেসব ছত্রাক নিয়ে গঠিত কৃত্রিম শ্রেণীটি Deuteromyectes ev Fungi imperfecti। এদের অযৌন জনন সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ হলেও যৌন জনন সম্পূর্ণ অজ্ঞাত। এ সমস্ত ছত্রাককে অসম্পূর্ণ ছত্রাক বলে। যৌন জনন অজ্ঞাত বলেই এ সব ছত্রাককে কোনো শ্রেণীতে স্থান দেয়া হয়নি। এদেরকে একটি পৃথক শ্রেণীতে শ্রেণীভুক্ত করা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত Agaricus ছত্রাক Basidiomycetes শ্রেণির অন্তর্ভুক্ত। Agaricus প্রধানত যৌন জনন প্রক্রিয়ায় জনন কার্য সম্পন্ন করে। যৌন স্পোর উত্পাদনকারী অঙ্গ ব্যাসিডিয়াম এবং স্পোরের নাম ব্যাসিডিয়ো স্পোর। Agaricus গণের প্রজাতিগুলো মৃতজীবীরূপে মাঠের উর্বর মাটি, পচা খড়ের গাদা, কাঠের গাদা, জৈব পদার্থযুক্ত পতিত জমি, বিশেষ করে বর্ষাকালে একক বা দলবদ্ধভাবে জন্মায়। সুতরাং Agaricus, Deuteromycetes শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। Agaricus, এর যৌন জনন সম্পর্কে বিজ্ঞানীরা ধারণা প্রদান করেছেন। পাশাপাশি Agaricus পরজীবী নয় বরং মৃতজীবী। অসম্পূর্ণ ছত্রাকের কোন বৈশিষ্ট্যই Agaricus-এর মধ্যে নেই। সুতরাং উদ্দীপকে উল্লিখিত ছত্রাকটি (Agaricus) অসম্পূর্ণ ছত্রাক নয়।