এগিয়ে ইংল্যান্ড

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:৩৮
ট্রেন্ট ব্রিজ টেস্টে শেষ পর্যন্ত লড়াই করেছিল অজিরা। তবে, চলমান লর্ডস টেস্ট হয়তো সেটাও দেখবে না। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসেই ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। চা বিরতি পর্যন্ত তাদের স্কোর সাত উইকেটে ৯৭ রান। ওপেনার শেন ওয়াটসন সর্বোচ্চ ৩০ রান করেন। গ্রায়াম সোয়ান তিনটি উইকেট পেয়েছেন। আগে প্রথম ইনিংসে স্বাগতিক ইংলিশ দল ৩৬১ রানে অল আউট হয়। ১০৯ রান করে ইয়ান বেল।