সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শনিবার। বাংলাদেশ জুনিয়র বালক ও বালিকাদের একক, দলগত, দ্বৈত, ক্যাডেট বালক দলগত ও ক্যাডেট বালক একক ইভেন্টে অংশ নেবে। গত বছর এই টুর্নামেন্টে বাংলাদেশ দু’টি ব্রোঞ্জ জিতেছিল। ক্যাডেট বিভাগে হূদয়, জাভেদ ও সামির এবং জুনিয়র বিভাগে হিমেল, জুবায়ের ও অন্তু দেশকে দু’টি পদক এনে দিয়েছিলেন। এবারও তারা দুই বিভাগে অংশ নিচ্ছেন। তবে এবার ক্যাডেট বিভাগে রুপা জয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ। আর জুনিয়রে ব্রোঞ্জ জয়ের আশা তো থাকছেই।
অন্যদিকে বালিকাদের জুনিয়র গ্রুপে অংশ নিচ্ছেন ঐশী, শারমিন ও নাঈমা। তবে এই বিভাগে ব্রোঞ্জপদকের প্রত্যাশা একেবারে অমূলক নয় বলেই মনে করছেন কর্মকর্তারা। সোমবার শেষ হবে তিনদিন ব্যাপী এই টুর্নামেন্ট।
