মহনগরী দাবার চতুর্থ রাউন্ডের খেলা শেষে পূর্ণ পাঁচ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন আনিসুজ্জামান মল্লিক ও মোহাম্মদ সেলিম। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন- ফরহাদুর ইমাম ও হাফিজুল ইসলাম চপল। চার পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন- মনিরুজ্জামান খান, মোঃ শামসুল আলম, খন্দকার নজরে মাওলা, ওবায়দুল ইসলাম শাহিন, আমির হোসেন, ফয়সাল হোসেন, শেখ মোঃ খায়রুল ইসলাম, আবজিদ রহমান ও হাবিবুর রহমান সোহেল। শুক্রবার পঞ্চম রাউন্ডের খেলায় সেলিম মনিরকে, আনিস শামসুলকে, ফরহাদ সারোয়ার হোসেন উল্লাসকে, চপল গিয়াসউদ্দিন মিঠুকে, শাহিন মুকিতুল ইসলাম রিপনকে, আমির নূরুল ইসলাম ইমনকে, ফয়সাল কাজী মাহবুব আফজালকে, আবজিদ মনোজ কুমার ধরকে এবং সোহেল নূরুল আমিনকে হারান। শনিবার বেলা সাড়ে তিনটা থেকে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
