২০১৪ সালের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাপ কমাতে ঐ বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সংশিষ্ট এলাকার সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। তার ভিত্তিতেই পাইলট প্রকল্পের আওতায় ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের একের পর এক দুর্দশা লেগেই আছে। কথিত ঢাবির ছাত্রত্ব ছাড়া পাইনি কোনো সুবিধাই। সেশনজট, পরীক্ষার ফল প্রকাশে ত্রুটিসহ বিভিন্ন সমস্যার ভুক্তভুগি সাত কলেজ শিক্ষার্থীরা। গত ২৫ তারিখে আমাদের ৫ দফা দাবিকে ঢাবি কর্তৃপক্ষ যৌক্তিক বলে মেনে নিয়েছেন। যদি তাই হয়, তবে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনার দ্রুত বাস্তবায়ন চাই। অবিলম্বে আমরা এর সমাধান চাই। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
হোসাইন মোহাম্মদ মোশাররফ
শিক্ষার্থী, কবি নজরুল সরকারি কলেজ,
লক্ষ্মীবাজার, ঢাকা
