ক্যানন পণ্যের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস গত ১৮ জুলাই, বৃহষ্পতিবার তাদের ধানমণ্ডিস্থ অফিসে এক ইফতার পার্টির আয়োজন করে। উক্ত ইফতার অনুষ্ঠানে ক্যাননের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কর্পোরেট পার্টনার, ব্যবসায়ী এবং উল্লেখযোগ্যসংখ্যক আইসিটি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও)-এর চেয়ারম্যান এবং জেএএন অ্যাসোসিয়টসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফি অনুষ্ঠানে সকলের সাথে মতবিনিময় করেন। এর আগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
