ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

আপডেট : ২০ জুলাই ২০১৩, ১৯:৩০
ব্যবসায় নীতি ও প্রয়োগ মো: কবির হোসেন (সুজন), প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা। একমালিকানা এবং অংশীদারী ব্যবসায়ের সাংগঠনিক সীমাবদ্বতা এবং ব্যবসায় জগতে ব্যাপক উন্নয়নে কারনে কোম্পানি সংগঠনের উত্পত্তি ঘটে। প্রিয় শিক্ষার্থীরা সৃজনশীলের সৃষ্টি কর্ণারে জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ দেয়া হলো অধ্যায়: ৫(ব্যবসায় সংগঠন) কোম্পানি সংগঠন ০১. কোম্পানি সংগঠন কী ? উত্তর: কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে আইনসৃষ্ট, কৃত্তিম ব্যক্তি সত্তার অধিকারী ও সীমিত দায় সম্পূন যে বৃহত্ আকারের ব্যবসায় সংগঠন গঠন করে তাকে কোম্পানি সংগঠন বলা হয়। ০২. সীমিত বা সীমাবদ্ধ দায় কী ? উত্তর: যে শেয়ারহোল্ডারদের দায় সাধারণত তাদের ক্রীত শেয়ারের আঙ্গিক মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে সীমাবদ্ধ দায় বলা হয়। ০৩. কোম্পানির আইনগত সত্তা কী ? উত্তর: যে আইনগত সত্তার বলে ব্যক্তি না হয়েও কোম্পানি নিজ নামে লেনদেন করতে, চুক্তি করতে বা ব্যক্তির ন্যায় অধিকার প্রয়োগ করতে পারে তাকে আইনগত সত্তা বা কৃত্তিম ব্যক্তি সত্তা বলে। ০৪. চিরন্তন অস্তিত্ব কী ? উত্তর: কোম্পানির শেয়ার মালিকের মৃত্যু, দেউলিয়াত্ব বা অন্য কোন কারনে সহজে এর অস্তিত্ব বিপন্ন হয় না বলে একে চিরন্তন অস্তিত্ব বলে। ০৫.আইনসৃষ্ট প্রতিষ্ঠান কী ? উত্তর: যে প্রতিষ্ঠান আইন অনুযায়ী গঠন, আইনের বিধান অনুযায়ী পরিচালিত ও আইন অনুযায়ী এর বিলোপ সাধন ঘটায় তাকে আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলে। ০৬. কোন কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় ? উত্তর: পাবলিক লি: কোম্পানির শেয়ার অবাদে হস্তান্তর করা যায়। ০৭. কোন কোস্পানির শেয়ার জনসাধারনের নিকট বিক্রি করা যায় না ? উত্তর: প্রাইভেট লি: কোম্পানির শেয়ার জনসাধারনের নিকট বিক্রি করা যায় না। ০৮.কোম্পানি সংগঠনের উত্পত্তির মূল কারণ কী ? উত্তর: একমালিকানা এবং অংশীদারী ব্যবসায়ের সাংগঠনিক সীমাবদ্বতা এবং ব্যবসায় জগতে ব্যাপক উন্নয়নে কারনে কোম্পানি সংগঠনের উত্পত্তি ঘটে। ০৯. বিধিবদ্ধ কোম্পানি কী ? উত্তর: দেশের আইন সভা, সংসদ বা রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বলে গঠিত ও নিয়ন্ত্রিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলা হয়।