টিটো ভিলানোভার বিদায়ের সাথে সাথেই ঘুরে ফিরে একটা কথাই বার বার আসছে। সেটা হলো ‘কে হতে যাচ্ছেন বার্সেলোনার নতুন কোচ?’ বিদেশী কয়েকটি গণমাধ্যমের দৃষ্টিতে এগিয়ে আছেন হুয়ান ফ্রান্সিস ফেরের সিসিলা ‘রুবি’। নতুন কোচ ঘোষণার আগ পর্যন্ত আপাতত তার অধীনেই আগামী কিছুদিন ট্রেনিং করবে বার্সেলোনার মূল দল। এই গ্রীষ্মেই স্পেনের দ্বিতীয় বিভাগের দল জিরোনা থেকে বার্সেলোনার কোচিং স্টাফে যোগ দিয়েছেন এই কোচ। সাথে মার্সেলো বিয়েলসা, আন্দ্রে ভিলাস বোয়াস, জেরার্ডো মাটিনো, মাইকেল লওড্রপ, লুইন এনরিকরাও আছেন দৌড়ে।
