বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ ফুটবলাররা আগামি মঙ্গলবার শ্রীলংকা দলের মোকাবেলার মধ্য দিয়ে অনুষ্ঠেয় অনুর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তুলনামুলক বিচারে সহজ ‘বি’ গ্রুপে পড়েছে। এই গ্রুপে বাংলাদেশ দল ২৫ জুলাই নিজেদের শেষ খেলায় একই ভেন্যুতে গেলবারের রানার্স আপ ভারতের মোকাবেলা করবে। ‘এ’ গ্রুপে আছে চ্যাম্পিয়ন পাকিস্তান, স্বাগতিক নেপাল, আফগানিস্তান ও ভূটান।
গতকাল কাঠমান্ডুতে নেপাল ও ভূটান এবং পাকিস্তান ও আফগানিস্তানের খেলা দিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে যোগ দেবে।
