২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২০:৫৯
প্রিয় শিক্ষার্থীরা আজ অধ্যায় ৩ থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হলো। যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর ১। আল্লাহ কী করা পছন্দ করেন? ক.অন্যায় করা খ. পাপ করা গ.গুনাহ করা ঘ.ক্ষমা করা সঠিক উত্তর: ঘ. ক্ষমা করা। ২। মানুষ স্বভাবতই- ক.অপরাধপ্রবণ নয় খ.ভুলের ঊধের্ গ.ভুল করে ঘ.নিষ্পাপ সঠিক উত্তর: গ. ভুল করে। ৩। মনি তোমার সাথে অন্যায় করেছে বুঝতে পেরে এখন তোমার কাছে ক্ষমা চাইছে তুমি কোন কাজটি করলে আল্লাহ খুশি হবেন ? ক.অন্যায়ের প্রতিশোধ নিবে খ.টাকার বিনিময়ে ক্ষমা করবে গ.তাকে অনুরূপ শাস্তি দিবে ঘ. তাকে ক্ষমা করে দিবে সঠিক উত্তর: ঘ. তাকে ক্ষমা করে দিবে। ৪। নিচের কোনটি আল্লাহর একটি বিশেষ গুণ ? ক.শাস্তি দেয়া খ. অপরাধীকে উত্সাহিত করা গ. অপরাধীকে ক্ষমা করা ঘ.পক্ষপাতিত্ব করা সঠিক উত্তর:গ. অপরাধীকে ক্ষমা করা। ৫।কোন বান্দাকে আল্লাহ পছন্দ করেন ? ক.যে স্বার্থপর খ. যে বেহিসাবি গ. যে ক্রোধ সংবরণ করে ঘ.যে নফসের অনুগত হয় সঠিক উত্তর:গ. যে ক্রোধ সংবরণ করে। ৬। কে রাগ দমন করতে পারে ? ক. যে কৃপণ খ. যার অন্তরে ভয় বেশি গ.যার মন উদার ঘ. যে আইনের ভয় পায় সঠিক উত্তর:গ. যার মন উদার। ৭। কার জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন ? ক. যে রাগী খ. যে সাহসী গ. যে ভীরু ঘ. যে ক্ষমাশীল সঠিক উত্তর:ঘ. যে ক্ষমাশীল। ৮। কে মানবজাতির পরম বন্ধু ? ক. হযরত মুহাম্মদ (স) খ. হযরত ঈসা (আ) গ. হযরত নুহ (আ) ঘ. হযরত ইব্রাহিম (আ) সঠিক উত্তর: ক. হযরত মুহাম্মদ (স) । ৯। কার পুরো জীবন ছিলো ক্ষমার উজ্জ্বল আর্দশ ? ক. হযরত মুহাম্মদ (স) খ. হযরত ঈসা (আ) গ. হযরত নুহ (আ) ঘ. হযরত ইব্রাহিম (আ) সঠিক উত্তর: ক. হযরত মুহাম্মদ (স) । ১০। কাদের অত্যাচারে মহানবি (স) মআ ছাড়লেন ? ক.তার বন্ধুদের খ.ইহুদিদের গ. মুসলমানদের ঘ.কাফিরদের সঠিক উত্তর: কাফিরদের। ১১। মহানবি (স) কার নির্দেশে মক্কা ছাড়েন? ক. দাদার খ. খাদিজার গ. ভয়ে ঘ. আল্লাহর সঠিক উত্তর: আল্লাহর। ১২। মহানবি (স) কেন তায়েফ গমন করেন ? ক. দর্শনীয় স্থান দেখার জন্য খ.মায়ের কবর জিয়ারত করার জন্য গ. বাবার কবর জিয়ারত করার জন্য ঘ. ইসলাম প্রচারের জন্য সঠিক উত্তর:ঘ. ইসলাম প্রচারের জন্য। ১৩। মহানবি (স) যখন তায়েফ গমন করেন তখন কে তার সাথে ছিলো ? ক.যায়িদ খ. খালিদ গ. মালিক ঘ. আব্দুল্লাহ সঠিক উত্তর: ক.যায়িদ। ১৪। তায়েফবাসী কীভাবে মহানবি (স) এর ইসলাম প্রচারে সাড়া দিয়েছিল ? ক.অত্যন্ত সাগ্রহে খ. দলে দলে ইসলাম গ্রহণ করলো গ.মহানবি (স) এর সব কথা মেনে নিল ঘ. ইসলাম প্রচার শুনলো না সঠিক উত্তর: ইসলাম প্রচার শুনলো না। ১৫। তায়েফবাসী মহানবি (স) ও যায়িদ এর সাথে কীরূপ আচরণ করলো ? ক. লাঞ্চিত করলো খ. তাকে রক্তাক্ত করলো গ. যায়িদকে রক্তাক্ত করলো ঘ. সবকটি সঠিক উত্তর: ঘ. সবকটি। ১৬।রক্তাক্ত অবস্থায় মহানবি তায়েফবাসীর জন্য কী করলেন? ক. বদদোয়া করলেন খ. তাদের ধ্বংস চাইলেন গ. তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন ঘ.পরকালে তাদের জন্য কঠিন শাস্তি চাইলেন সঠিক উত্তর:গ.তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন । ১৭। মহানবি (স) এক ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত কোনটি ? ক.ইরাকবাসীকে ক্ষমা করে দেয়া খ. ইরানবাসীকে ক্ষমা করে দেয়া গ.সিরিয়াবাসীকে ক্ষমা করে দেয়া ঘ. মক্কাবাসীকে ক্ষমা করে দেয়া সঠিক উত্তর:ঘ. মক্কাবাসীকে ক্ষমা করে দেয়া। ১৮। মক্কাবাসীরা মহানবি (স) কিসের আর্দশে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে ? ক. প্রেমের খ. ক্ষমার গ. ভালোবাসার ঘ. সবকটি সঠিক উত্তর:ঘ. সবকটি। ১৯। কিসের আর্দশে মুগ্ধ হয়ে কুসংস্কারাচ্ছন্ন মক্কানগরী তাওহিদেও আলোকে উদ্ভাসিত হয়েছিল ? ক. ঘৃণার খ. পরশ্রীকাতরতার গ.ক্ষমার ঘ. বিদ্বেষের সঠিক উত্তর: গ.ক্ষমার। ২০। ভালোকাজে একে অপরকে কী করতে হবে ? ক. বাধাঁ দিতে হবে খ. না করার পমামর্শ দিতে হবে গ. একা নিজে করতে হবে ঘ. সহযোগিতা করতে হবে সঠিক উত্তর: সহযোগিতা করতে হবে।