প্রিয় শিক্ষার্থীরা আজ অধ্যায় ৩ থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হলো।
যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
১। আল্লাহ কী করা পছন্দ করেন?
ক.অন্যায় করা খ. পাপ করা
গ.গুনাহ করা ঘ.ক্ষমা করা
সঠিক উত্তর: ঘ. ক্ষমা করা।
২। মানুষ স্বভাবতই-
ক.অপরাধপ্রবণ নয় খ.ভুলের ঊধের্
গ.ভুল করে ঘ.নিষ্পাপ
সঠিক উত্তর: গ. ভুল করে।
৩। মনি তোমার সাথে অন্যায় করেছে বুঝতে পেরে এখন তোমার কাছে ক্ষমা চাইছে তুমি কোন কাজটি করলে আল্লাহ খুশি হবেন ?
ক.অন্যায়ের প্রতিশোধ নিবে
খ.টাকার বিনিময়ে ক্ষমা করবে
গ.তাকে অনুরূপ শাস্তি দিবে
ঘ. তাকে ক্ষমা করে দিবে
সঠিক উত্তর: ঘ. তাকে ক্ষমা করে দিবে।
৪। নিচের কোনটি আল্লাহর একটি বিশেষ গুণ ?
ক.শাস্তি দেয়া
খ. অপরাধীকে উত্সাহিত করা
গ. অপরাধীকে ক্ষমা করা
ঘ.পক্ষপাতিত্ব করা
সঠিক উত্তর:গ. অপরাধীকে ক্ষমা করা।
৫।কোন বান্দাকে আল্লাহ পছন্দ করেন ?
ক.যে স্বার্থপর
খ. যে বেহিসাবি
গ. যে ক্রোধ সংবরণ করে
ঘ.যে নফসের অনুগত হয়
সঠিক উত্তর:গ. যে ক্রোধ সংবরণ করে।
৬। কে রাগ দমন করতে পারে ?
ক. যে কৃপণ খ. যার অন্তরে ভয় বেশি গ.যার মন উদার
ঘ. যে আইনের ভয় পায়
সঠিক উত্তর:গ. যার মন উদার।
৭। কার জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন ?
ক. যে রাগী খ. যে সাহসী
গ. যে ভীরু ঘ. যে ক্ষমাশীল
সঠিক উত্তর:ঘ. যে ক্ষমাশীল।
৮। কে মানবজাতির পরম বন্ধু ?
ক. হযরত মুহাম্মদ (স)
খ. হযরত ঈসা (আ)
গ. হযরত নুহ (আ)
ঘ. হযরত ইব্রাহিম (আ)
সঠিক উত্তর: ক. হযরত মুহাম্মদ (স) ।
৯। কার পুরো জীবন ছিলো ক্ষমার উজ্জ্বল আর্দশ ?
ক. হযরত মুহাম্মদ (স)
খ. হযরত ঈসা (আ)
গ. হযরত নুহ (আ)
ঘ. হযরত ইব্রাহিম (আ)
সঠিক উত্তর: ক. হযরত মুহাম্মদ (স) ।
১০। কাদের অত্যাচারে মহানবি (স) মআ ছাড়লেন ?
ক.তার বন্ধুদের খ.ইহুদিদের
গ. মুসলমানদের ঘ.কাফিরদের
সঠিক উত্তর: কাফিরদের।
১১। মহানবি (স) কার নির্দেশে মক্কা ছাড়েন?
ক. দাদার খ. খাদিজার
গ. ভয়ে ঘ. আল্লাহর
সঠিক উত্তর: আল্লাহর।
১২। মহানবি (স) কেন তায়েফ গমন করেন ?
ক. দর্শনীয় স্থান দেখার জন্য
খ.মায়ের কবর জিয়ারত করার জন্য
গ. বাবার কবর জিয়ারত করার জন্য
ঘ. ইসলাম প্রচারের জন্য
সঠিক উত্তর:ঘ. ইসলাম প্রচারের জন্য।
১৩। মহানবি (স) যখন তায়েফ গমন করেন তখন কে তার সাথে ছিলো ?
ক.যায়িদ খ. খালিদ
গ. মালিক ঘ. আব্দুল্লাহ
সঠিক উত্তর: ক.যায়িদ।
১৪। তায়েফবাসী কীভাবে মহানবি (স) এর ইসলাম প্রচারে সাড়া দিয়েছিল ?
ক.অত্যন্ত সাগ্রহে
খ. দলে দলে ইসলাম গ্রহণ করলো গ.মহানবি (স) এর সব কথা মেনে নিল
ঘ. ইসলাম প্রচার শুনলো না
সঠিক উত্তর: ইসলাম প্রচার শুনলো না।
১৫। তায়েফবাসী মহানবি (স) ও যায়িদ এর সাথে কীরূপ আচরণ করলো ?
ক. লাঞ্চিত করলো
খ. তাকে রক্তাক্ত করলো
গ. যায়িদকে রক্তাক্ত করলো
ঘ. সবকটি
সঠিক উত্তর: ঘ. সবকটি।
১৬।রক্তাক্ত অবস্থায় মহানবি তায়েফবাসীর জন্য কী করলেন?
ক. বদদোয়া করলেন
খ. তাদের ধ্বংস চাইলেন
গ. তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন
ঘ.পরকালে তাদের জন্য কঠিন শাস্তি চাইলেন
সঠিক উত্তর:গ.তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন ।
১৭। মহানবি (স) এক ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত কোনটি ?
ক.ইরাকবাসীকে ক্ষমা করে দেয়া
খ. ইরানবাসীকে ক্ষমা করে দেয়া গ.সিরিয়াবাসীকে ক্ষমা করে দেয়া
ঘ. মক্কাবাসীকে ক্ষমা করে দেয়া
সঠিক উত্তর:ঘ. মক্কাবাসীকে ক্ষমা করে দেয়া।
১৮। মক্কাবাসীরা মহানবি (স) কিসের আর্দশে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে ?
ক. প্রেমের খ. ক্ষমার
গ. ভালোবাসার ঘ. সবকটি
সঠিক উত্তর:ঘ. সবকটি।
১৯। কিসের আর্দশে মুগ্ধ হয়ে কুসংস্কারাচ্ছন্ন মক্কানগরী তাওহিদেও আলোকে উদ্ভাসিত হয়েছিল ?
ক. ঘৃণার খ. পরশ্রীকাতরতার
গ.ক্ষমার ঘ. বিদ্বেষের
সঠিক উত্তর: গ.ক্ষমার।
২০। ভালোকাজে একে অপরকে কী করতে হবে ?
ক. বাধাঁ দিতে হবে
খ. না করার পমামর্শ দিতে হবে
গ. একা নিজে করতে হবে
ঘ. সহযোগিতা করতে হবে
সঠিক উত্তর: সহযোগিতা করতে হবে।
