জেএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:০৫
১। নিচের কোনটির বৈজ্ঞানিক নাম Homo sapians? (ক) ইলিশ মাছ (খ)মানুষ (গ) কুনোব্যাঙ (ঘ) সাপ ২। কেঁচো কৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত ? (ক) নেমাটোডা (খ) অ্যানিলিডা (গ) মলাস্কা (ঘ) আর্থোপোডা ৩। শ্রেণিবিন্যাসের জনক বলা হয় কাকে ? (ক) লিনিয়াস (খ) অ্যারিস্টটল (গ) মেন্ডেল (ঘ) জনরে ৪। মিয়োসিস কোষ বিভাজন— i.অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় ii.নিউক্লিয়াসের পরপর দুইবার বিভাজন ঘটে iii.ক্রোমোজোমেরও দুইবার বিভাজন ঘটে নিচের কোনটি সঠিক ? ক)i (খ) ii (গ) iii (ঘ)i, iiও iii ৫। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলি সবচেয়ে খাটো ও মোটা হয় ? (ক) প্রোফেজ (খ) মেটাফেজ (গ) এনাফেজ (ঘ) টেলোফেজ ৬। নিম্নের কোনটিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না ? (ক) প্রাণিদেহের দেহকোষে (খ) উদ্ভিদের স্থায়ী টিস্যু কোষে (গ) উদ্ভিদের মূলের অগ্রভাগে (ঘ) ভ্রুণমূল ও বর্ধনশীল পাতায় ৭। নিচের কোনটি অর্ধভেদ্য পর্দা নয় ? (ক) কোষ পর্দা (খ) কোষ প্রাচীর (গ) ডিমের খোসার ভিতরের পর্দা (ঘ) মাছের পটকার পর্দা ৮। প্রস্বেদন— i.উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তির প্রক্রিয়া ii. প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে হয় iii .স্থানের ভিত্তিতে দুই প্রকার নিচের কোনটি সঠিক ? (ক) i ও ii (খ) iiও iii (গ) iii (ঘ) i, ii ও iii ৯। মূলরোমের প্রাচীর কোন প্রক্রিয়ায় মাটি থেকে পানি শোষণ করে? (ক) ব্যাপন (খ) ইমবাইবিশন (গ) অভিস্রবন (ঘ) প্রস্বেদন ১০। নিচের কোনটি স্পোর উত্পাদনের মাধ্যমে বংশ বিস্তার করে ? (ক) মিউকর (খ) ঘাস (গ) পিয়াজ (ঘ) রসুন (নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও: ফুল উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ফুল থেকেই ফল হয়। সব ফুলের বৈশিষ্ট্য এক রকম নয়। ১১। একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে ? (ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭ ১২। ডিম্বক কোথায় থাকে ? (ক) গর্ভাশয়ের ভিতরে (খ) গর্ভদন্ডের ভিতরে (গ) গর্ভমুন্ডের ভিতরে (ঘ) দলমন্ডলে ১৩। নিচের কোনটি নিউরনের অংশ নয় ? (ক) কোষদেহ (খ) ভেনড্রন (গ) অ্যাক্সন (ঘ) সেরিবেলাম ১৪। দূষিত পদার্থ নিষ্কাশিত হয়— i. বৃক্ক দিয়েii.ত্বক দিয়ে iii.ফুসফুস দিয়ে নিচের কোনটি সঠিক ? (ক) i ও ii (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii ১৫। মস্তিষ্কের কোন অংশ হূদস্পন্দন, খাদ্যগ্রহণ ও শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে ? (ক) সেরিবেলাম (খ) পনস (গ) মেডুলা (ঘ) থ্যালামাস ১৬। পরমাণুর কেন্দ্রকে বলা হয়— (ক) নিউট্রন (খ) প্রোটন (গ) নিউক্লিয়াস (ঘ) ইলেকট্রন ১৭। কার্বনের আইসোটোপ সংখ্যা কত ? (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ ১৮। ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কী ? (ক) ২,৭ (খ) ২,৬ (গ) ২,৫ (ঘ) ২,৩ (নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও: এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। একে বলা হয় মহাকর্ষ। ১৯। m1ও m2 ভরের দুটি বস্তু d দূরত্বে অবস্থিত হলে এদের মধ্যে আকর্ষণ বল। ২০। ওজনের একক কী ? (ক) নিউটন (খ) কিলোগ্রাম (গ) কিলোগ্রাম মিটার (ঘ) নিউটন/মিটার২ উত্তরমালা ১। খ, ২। ক, ৩। ক, ৪। ক, ৫। খ, ৬। খ, ৭। ক, ৮। ক, ৯। খ, ১০। ক, ১১। খ, ১২। ক, ১৩। ঘ, ১৪। ঘ, ১৫। গ, ১৬। গ, ১৭। খ, ১৮। ক, ১৯। খ, ২০। ক