নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
নাচোলে রবিবার রাতে ট্রেনে কাটা পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত অনন্ত মার্ডি নাচোল সদর ইউনিয়নের বেচন্দা গ্রামের বুধরাই মার্ডির ছেলে। রাজশাহী জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত তিনটার দিকে খুলনা-রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি নেজামপুর স্টেশন পার হওয়ার পর ঘিওন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছেন।
