নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে রবিবার রাতে পিতলের মূর্তিকে স্বর্ণের মূর্তি বলে বিক্রিকালে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা হচ্ছে- মদন থানার গোবিন্দ শ্রী গ্রামের গফুর মিয়ার ছেলে রবিউল ইসলাম, মোহনগঞ্জ থানার খিদিরপুর গ্রামের রুস্থম আলীর ছেলে মনির হোসেন এবং বারহাট্টা থানার শ্রীরামপাল গ্রামের এংরাজ মিয়ার ছেলে বুলবুল মিয়া।
মোহনগঞ্জ থানার ওসি মো. শওকত আলী জানান, সিলেটের বিয়ানীবাজার থেকে ৪০০ গ্রামের একটি রাধা মূর্তি এক লাখ টাকায় কিনে মোহনগঞ্জে এক ব্যক্তির কাছে ছয় লাখ টাকায় বিক্রির সময় মোহনগঞ্জের কাজিহাটি থেকে মূর্তিসহ তিন প্রতারককে আটক করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
