গোপালগঞ্জে স্বামী খুন, স্ত্রী আটক

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:৩৭
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে গত শনিবার আব্দুল্লাহ শেখ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল্ল¬াহ শেখ কাশিয়ানী উপজেলার ভূতপাশা গ্রামের মৃত নূরু শেখের ছেলে। স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। কাশিয়ানী থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, গতকাল শনিবার সকালে স্থানীয়রা লাশ দেখে খবর দিলে কাশিয়ানী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। জড়িত থাকার সন্দেহে আব্দুল্ল¬াহর স্ত্রী সীমা বেগমকে আটক করেছে।