রাঙ্গামাটিতে প্রতিবাদ সভা

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:০৫

তানিয়া ধর্ষণ ও হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে ইবনে সিনা মেডিক্যাল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহীনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সোমবার রাঙামাটি জেনারেল হাসপাতাল স্বাধীনতা নার্সেস পরিষদ এসব কর্মসূচি পালন করে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের উপসেবা ও তত্ত্বাবধায়ক মঞ্জুশ্রী বড়ুয়ার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাসুদুর রহমান, নার্সিং ইনস্টিটিউট অধ্যক্ষ কৃষ্ণা চাকমা প্রমুখ।

বক্তারা নার্স শাহীনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানান এবং হত্যাকারীকে দ্রুত বিচারের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।