পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদারপাড়া এলাকায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টায় ছনহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আলমদারপাড়ায় এ ঘটনা ঘটে। তারা হলো আলমদারপাড়া এলাকার ব্যবসায়ী মো. বেলালের মেয়ে হুজেফা বেগম (৫) ও ছেলে মোহাম্মদ (৪)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভাই-বোন দুইজন খেলা করতে ঘর থেকে বাইরে যায়। দীর্ঘক্ষণ পরও তারা ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজির পর পাশের একটি পুকুরে ভাসমান লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার দুই ভাই-বোনকে মৃত ঘোষণা করেন।
