স্ত্রী আটক
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া কাদিখালী গ্রামে জয়নুদ্দিন মালিতা নামে এক কৃষককে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তিনি সবেদ আলী মালিতার ছেলে। রবিবার রাতে কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ নিহতের স্ত্রীকে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জযনুদ্দিন মালিতা রাতে খাওয়া দাওয়া করে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। সোমবার সকালে বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পায় না। খবর দিলে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্ত্রী আবেদা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
