আজ ৮ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ১৩ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা: ১ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন: চুনী ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল, মেধাবী ও উদ্যমী। আপনি দ্রুত চিন্তা করতে, দ্রুত কাজ করতে ভালোবাসেন। ভালোবাসেন জীবনের গতি ও দ্রুততা। আপনি সবসময় নতুন কাজ ও নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে চান। দ্রুত আবেগপ্রবণ সিন্ধান্ত আপনার জীবনের গতিকে কয়েকবার পাল্টে দিতে পারে। অল্প বয়সেই আপনার জীবনের সিদ্ধান্ত নেয়া উচিত হবে। লক্ষ্যে অবিচল থাকলে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সম্রাট হেইলি সেলাসি, রাজনীতিক বালগঙ্গাধর তিলক, হাফেজ হাবিবুর রহমান, অভিনেত্রী একা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সুনাম ও সাফল্য বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সামগ্রিকভাবে সময়টা খুব একটা শুভ নয়। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মনে দুঃখ যদি কিছু থাকে তা প্রকাশ না করলেই ভালো করবেন। বিনোদন শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ সেবামূলক কাজে জড়াতে পারেন। সামাজিক কাজকর্মে সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ব্যবসায়িক দিক কিছুটা প্রতিযোগিতামূলক হবে। তার জন্য বড় ধরনের কোনো সমস্যা নাও হতে পারে। প্রভাবশালী কারো সাথে পরিচয় হতে পারে। কোনো বিশিষ্টজনের আনুকূল্যে লাভবান হতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ স্বামী বা স্ত্রীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। অকারণে কারো প্রতি বিরূপ আচরণ করা ঠিক হবে না। তাতে নিজেই কষ্ট পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ শরীর অসুস্থ হতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। সময়মতো চিতিত্সকের পরামর্শ নিলে ভালো করবেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। লেনদেনে সর্তকতা অবলম্বন করার চেষ্টা করুন। প্রতারিত হওয়ার আশংকা আছে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যয় সংকুচিত করার চেষ্টা করুন। অতিরিক্ত ব্যয়ের জন্য চিন্তিত হবেন। কাজকর্মে ধৈর্য হারানো ঠিক হবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। কাজকর্মে মন বসানো কঠিন হবে। দুশ্চিন্তা ও অবসাদ বৃদ্ধি পেতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ পেশাগত কারণে অথবা যে কোনো কর্ম উপলক্ষে বাইরে যাবার সম্ভাবনা আছে। পারিবারিক কোনো কারণে মন খারাপ হতে পারে। বিবাহিত কন্যার কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। শরীরের প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন না হলেই ভালো করবেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শত্রুরা আজ তেমন একটা সুবিধা করতে পারবে না। আপনার নেতৃত্বে আজ কোনো কাজ সফল হতে পারে। অতিরিক্ত ব্যয়ের জন্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। ব্যয়ের ব্যাপারে সংযত হওয়ার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের কোন সংবাদ পেতে পারেন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িক দিক মিশ্র সম্ভাবনাময়। কিছুটা উত্থান ও পতনের মধ্য দিয়ে এগুতে হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। হঠাত্ কোনো কারণে উত্তেজিত হতে পারেন। উত্তেজনা পরিহার করতে পারলে ভালো করবেন। প্রাতিষ্ঠানিক ব্যাপারে পত্র যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ প্রতিভাবানদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ প্রতিভার কোন স্বীকৃতি পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কুঠির শিল্পজাত পণ্যের ব্যবসায় ভালো করবেন। রোমান্স শুভ নয়।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ রাজনৈতিক কোনো ব্যাপারে না জড়ালেই ভালো করবেন। নিজেদের প্রয়োজনে কেউ কেউ আপনাকে দলে টানার চেষ্টা করতে পারে। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। পায়ে কোথাও আঘাত পাওয়ার আশংকা আছে। যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে নিজের শক্তি-সামর্থ্যের কথা মনে রাখলে ভালো করবেন। বিনোদন শুভ।
