সাঘাটায় বিদ্যুত্স্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:০৭

সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা

সাঘাটায় নির্মাণাধীন ঘরের দেয়ালে পানি দিতে গিয়ে সোমবার  বিদ্যুত্স্পৃষ্টে মইনুল (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং সাঘাটা ডিগ্রি কলেজে স্নাতকের ছাত্র ছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাটি নিশ্চিত করেছেন।