বগুড়া-৬ উপ-নির্বাচনে মনোনয়ন
প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান
ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা আগামী ১৯ মে রবিবার বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান
পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৬ ও ১৭ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ এবং ১৮ মে বিকাল ৫টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা
আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক যৌথসভা আজ মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে।
